চীন-ভারত সংঘর্ষের পর এবার গলওয়ান পাহাড়ি এলাকায় যুদ্ধবিমান নামাতে শুরু করে দিয়েছে ভারতীয় বিমানবাহিনী। দেশ্তির বিমানবাহিনীর প্রধান আর কে এস ভাদুরিয়া দু’দিনে দু’টি বিমানঘাঁটি পরিদর্শন দেশেই এই সামরিক তৎপরতা শুরু হয়েছে।
পাশাপাশি চুড়ান্তভাবে সতর্ক থেকে যুদ্ধের সকল প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছে বিমানসেনাদেরকে।পাশাপাশি ফরওয়ার্ড বিমানঘাঁটিগুলিতে যুদ্ধবিমান মোতায়েন করে প্রস্তুত করে রাখা হয়েছে। ভারতীয় সামরিকবাহিনীর বরাত দিয়ে এ খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া ও আনন্দবাজার পত্রিকা।
গত মঙ্গলবার দিনভর টান টান উত্তেজনার পর বুধবার সকালেই লেহ বিমানবাহিনী ঘাঁটিতে পরিদর্শনে যান বিমানবাহিনী প্রধান আর এক এস ভাদুরিয়া। সেখানে প্রায় সারা দিন গোটা পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে আসেন। তার পর বৃহস্পতিবার শ্রীনগরের ঘাঁটিতেও একইভাবে পরিদর্শন করেন তিনি। গোটা ব্যবস্থাপনা ঠিকঠাক আছে কি না, তা খতিয়ে দেখেন।
বার্তাবাজার/এসজে