শৈলকুপায় বিনামূল্যে স্বাস্থ্য উপকরণ বিতরণ

ঝিনাইদহের শৈলকুপার পীড়াগাতি আফতাব উদ্দিন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) দিনব্যাপী এ উপকরণ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন আফতাব উদ্দিন স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান আসাদুজ্জামান, সহ-সভাপতি ওবাইদুর রহমান, কোষাধ্যক্ষ মতিয়ার রহমান, সাবেক ছাত্রনেতা সমাজ সেবক আলমগীর হোসেন, দৈনিক জবাবদিহি পত্রিকার ঝিনাইদহ প্রতিনিধি এম সেলিম।

এসময় ওই এলাকার অর্ধশত মানুষের মাঝে বিনামুল্যে চশমা, হ্যান্ডস্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর