আক্রান্ত হলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ইকবাল কবীর

এবার প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হলেন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (পরিকল্পনা ও গবেষণা) অধ্যাপক ডা. ইকবাল কবীর। তার করোনা আক্রান্তের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন তার ছোট ভাই ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সহ-সভাপতি নজরুল কবীর।

আজ (শুক্রবার) তিনি জানান, বর্তমানে ডা. ইকবাল কবীর নি জ বাসায় আইসোলেশনে রয়েছেন।

এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকও ভাইরাসটিতে আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে তিনি আবার কাজে যোগদান করেছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর