কক্সবাজার পৌর এলাকায় উদ্বোধনের আগেই বৃষ্টির পানিতে ভেসে গেছে একটি সেতু। পৌরসভার ১নং ওয়ার্ডের কুতুববাজার এলাকায় দুইদিনের বৃষ্টির তোড়ে এই নতুন সেতুটি ভেঙে গেছে।
জানা যায়, কক্সবাজার পৌরসভার টেন্ডারে সেতুটির নির্মাণ কাজ করেছিল একই ওয়ার্ডের পৌর কাউন্সিলর এস আই এম আক্তার কামাল আজাদ। সংযোগ সড়ক তৈরি করে আগামী মাসে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন হওয়ার কথা ছিল।
এ বিষয়ে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আতিকুল্লাহ কোম্পানি জানান, ব্রিজটি নির্মাণে কোনো রড ব্যবহার করা হয়নি। গত বুধবার বিকেল ব্রীজটি ভাঙার পর থেকে সেটায় কোনো রডের দেখা মিলেনি। শুধু সিমেন্ট দেখা গেছে।
স্থানীয় লোকজন জানান, ভেঙে যাওয়া ব্রিজটি থেকে মাত্র ৪০ ফুট দূরে জাপানের দাতা সংস্থা জাইকার অর্থায়নে আরও একটি ব্রিজ নির্মাণ করা হচ্ছে। সেটি অক্ষত অবস্থায় রয়েছে। নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এটা ঘটেছে বলে দাবি স্থানীয়দের।
বার্তাবাজার/এসজে