প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ। বর্তমানে তিনি তার নিজ বাসায় য়াইসোলেশনে আছেন।
শুক্রবার (১৯ জুন) আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি আ ফ ম বাহাউদ্দীন নাছিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাহাউদ্দীন নাছিম বলেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ তিন-চারদিন আগে থেকেই ঠাণ্ডা জ্বর ও কাশিতে ভুগছিল। পরবর্তীতে করোনা পরীক্ষা করার পরে তার করোনা পজিটিভ আসে।
করোনাভাইরাসের প্রথম থেকেই স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা জনগণের সহযোগিতায় মাঠে সরব ছিলেন বলেও জানান তিনি।
বার্তাবাজার/এসজে