পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুকুরের পানিতে ডুবে লামিয়া আক্তার নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে তেঁতুলিয়া ইউনিয়নের বিড়ালিজোত এলাকায় এই ঘটনা ঘটে। নিহত লামিয়া ওই এলাকার দুলাল হোসেনের মেয়ে।
স্থানীয়রা জানায়, দুপুরে লামিয়া বাড়ির পাশেই খেলছিল। কিছুক্ষণ পর তার কোন সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাকে ভাসতে দেখতে পায় তারা। পরে তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের লোকজনের ধারণা সবার অগোচরে খেলার এক পর্যায়ে ওই পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে যায় লামিয়া।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম পানিতে ডুবে লামিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্তা বাজার / ডি.এস