চলমান করোনা পরিস্থিতিতে দেশের রেডজোন চিহ্নিত স্থানগুলোতে মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপসনালয়ে স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে ইবাদত/উপাসনার বিষয়ে নতুন করে ৬ দফা নির্দেশনা দিয়েছে ধর্মমন্ত্রণালয়। এক্ষেত্রে কিছু ব্যাক্তিছাড়া বাকি সবাইকে ঘরে বসে ধর্মীয় প্রার্থণা করতে হবে।
আজ (শুক্রবার) ধর্ম মন্ত্রণালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সকল নির্দেশনা প্রদান করা হয়।
এ সময়ে সারা দেশে কোথাও ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল, তাবলীগি তালীম বা মিলাদ মাহফিলের আয়োজন করা যাবে না। অন্যান্য ধর্মের অনুসারীগণও এ সময়ে কোনো ধর্মীয় বা সামাজিক আচার অনুষ্ঠানের জন্য সমবেত হতে পারবেন না।
উল্লিখিত নির্দেশনা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট ধমীয় প্রতিষ্ঠানসমূহের পরিচালনা কমিটিকে অনুরোধ জানানো হলো। কোনো প্রতিষ্ঠানে উক্ত সরকারি নির্দেশ লংঘিত হলে প্রশাসন সংশ্লিষ্ট দায়িত্বশীলদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে।
নির্দেশনায় বলা হয়, ভয়ানক করোনাভাইরাস সংক্রমণ রোধকল্পে লালজোন হিসেবে চিহ্নিত এলাকাগুলোতে মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমগণ ব্যতীত অন্য সকল মুসল্লিকে ঘরে বসে ইবাদত করার নির্দেশ দেয়া যাচ্ছে।
জুমার বদলে জোহরের নামাজ আদায় করার অনুরোধ করা হয়েছে। পূর্বের মত ওয়াক্তের নামাজে ৫ জন ও জুমার নামাজে ১০ জন করে মুসুল্লী নিয়ে মসজিদসমুহে জামাত চালুর নির্দেশ দেয়া হয়েছে। অন্যান্ন ধর্মের লোকদেরকে নিজঘরে প্রার্থণার কথা বলা হয়েছে।
বার্তাবাজার/এসজে