১১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মাদপুর এলাকা থেকে আটক পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম ও তার সঙ্গী রেজাউর রবকে আবারও ৪ দিনের রিমান্ডে নেয়ার অনুমতি দিয়েছে আদালত।
আজ (শুক্রবার) দু’দিনের রিমান্ডের পর তাদেরকে হাজির করা হয় ঢাকা মহানগর হাকিম আদালতে। এরপর ঘটনার মূল রহস্য উদঘাটনে আবারও তাদের ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক গোলাম কিবরিয়া। পরে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মঈনুল ইসলাম তাদের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি (অপারেশন) শাহ আলম জানান, ১১ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার আতিকুল ইসলাম পুলিশের উপ-পরিদর্শক হিসেবে বান্দরবান জেলায় কর্মরত। গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (১৫ জুন) আমরা তাকে ইয়াবাসহ গ্রেফতার করি।
বার্তাবাজার/এসজে