করোনার স্থায়ীত্ব নিয়ে স্বাস্থ্য মহাপরিচালকের দেয়া বক্তব্য ভুল ছিল
মহামারী করোনাভাইরাস দুই থেকে তিন বছর বা তারও বেশি সময় স্থায়ী হতে পারে বলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ যে বক্তব্য দিয়েছিলেন তার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন।
শুক্রবার (১৯ জুন) বিকালে অধিদপ্তরটির সহকারী পরিচালক (সমন্বয়) ডা. মো. জাহাঙ্গির কবির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়।
পাঠানো বিজ্ঞপ্তি বলা হয়, বৃহস্পতিবার নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে অংশ নিয়ে ডা. আবদুল কালাম আজাদ যে বক্তব্য দিয়েছেন তা ঘিরে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তিনি যে স্ক্রিপ্টটি পড়েন তা সময় স্বল্পতার কারণে ভাল করে পরীক্ষার সুযোগ পাননি। পরে তিনি বুঝতে পারেন যে তার ওই বক্তব্যে অস্পষ্টতা তৈরি হতে পারে। এজন্য পরে অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে তা স্পষ্ট করে দেয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইন পঠনে স্ক্রিপ্ট ত্রুটির জন্য যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে সেজন্য তিনি বিনীতভাবে দুঃখ প্রকাশ করছেন।
বার্তাবাজার/এসজে