বরিশাল নগরীর ৩০টি ওয়ার্ডের ২৭টিই রেড জোন ঘোষণা

করোনা সংক্রমণ প্রতিরোধে আক্রান্তের সংখ্যা বিবেচনায় বরিশাল সিটি করপোরেশন এলাকার মোট ৩০টি ওয়ার্ডের ২৭টিকেই রেডজোনের আওতাভূক্ত করা হয়েছে। সর্বশেষ পাওয়া তথ্যের ভিত্তিতে জানা যায় এই বিভাগের ৬ জেলায় মোট আক্রান্ত ১ হাজার ৮৭৮ জন হলেও সিটি করপোরেশন এলাকাতেই আছে ৮৬০ জন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে জানা যায়, সিটি এলাকাসহ বরিশাল জেলায় এক হাজার ৯০, পটুয়াখালীতে ২২২, ভোলায় ১৭৬, পিরোজপুরে ১৩৩, বরগুনায় ১৪৬ ও ঝালকাঠী জেলায় ১১১ জন শণাক্ত হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে না চলাই এই দ্রুত সংরমণের কারণ।

বরিশাল সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মতিউর রহমান জানান, করোনা ভাইরাস নিয়ন্ত্রণে উক্ত জোনিং সিস্টেম বাস্তবায়নের লক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক জরুরি সভার আয়োজন করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে প্রথম ধাপে নগরীর ১২ নম্বর ও ২৪ নম্বর ওয়ার্ডকে পুরোপুরি লকডাউন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরে পর্যায়ক্রমে বরিশাল সিটির সকল রেড জোন চিহ্নিত ওয়ার্ডকে লকডাউনের আওতায় আনা হবে। বিসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জানান, লকডাউন শুরুর তারিখ খুব শীঘ্রই জানানো হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর