করোনার উপসর্গ নিয়ে দোকানদারের মৃত্যু

পঞ্চগড়ে করােনার উপসর্গ নিয়ে আব্দুস সামাদ (৫৫) নামে এক মুদি দােকানদারের মৃত্যু হয়েছে। সদর উপজেলার সদর ইউনিয়নের জগদল বাজার এলাকার আফাজনগর গ্রামে ঐ দােকানদারের বাড়ি। সে একই উপজেলার খাসমহল গ্রামের নজমল হকের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আজিজার রহমান জানায় গত কয়েকদিন থেকে আব্দুস সামাদ জ্বর সর্দিতে ভুগছিলেন।
আব্দুস সামাদের ছােট ভাইয়ের বরাত দিয়ে বলেন তার ডায়াবেটিকস রােগ ছিল গত কয়েক বছর হতে।

শুক্রবার সকাল হতে তার জ্বর সর্দি বেড়ে গেলে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগেই মারা যায় আব্দুস সামাদ।

এদিকে পঞ্চগড় সদর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলাম এর সাথে মােবাইলে কথা বললে তিনি জানান,স্থানীয় ভাবে জানা গেছে সামাদ গত কয়েকদিন থেকে জ্বর ও সর্দি নিয়ে বাসায় ছিলেন। বাসা থেকে সে স্থানীয় ডাক্তার এর পরামর্শে বাড়িতেই অবস্থান করছিল। শুক্রবার হাসপাতাল তার মৃত্যু হয়েছে। সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর