সাতক্ষীরায় নতুন করে করানা শনাক্ত ১০, মোট আক্রান্ত ৯৫

সাতক্ষীরায় নতুন করে দুই পুলিশ সদস্যসহ মোট ১০ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। খুলনা পিসিআর ল্যাব থেকে পাঠানঝ এক রিপোর্টে এ তথ্য জানানো হয়। এ নিয়ে সাতক্ষীরায় শুক্রবার পর্যন্ত মোট ৯৫ জন করোনা শনাক্ত হয়েছে।

করোনা আক্রান্তরা হলেন, সাতক্ষীরা সদর থানার পুলিশ সদস্য হাফিজুল ইসলাম, কলারোয়া থানার পুলিশ সদস্য আশরাফুল ইসলাম, কলারোয়া উপজেলার শহিদুল ইসলাম, তালা উপজেলার মনিরুজ্জামান, শ্যামনগর উপজেলার বলডাঙ্গাবাজার এলাকার নজরুল ইসলাম, কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা মোমরেজপুর এলাকার নাইম হোসেন, সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার নাছির উদ্দীন, একই এলাকার সৈয়দ মিজানুর রহমান, পুরাতন সাতক্ষীরার এলাকার প্রদীপ দত্ত ও ইটাগাছা এলাকার দীপঙ্কর।

ইতিমধ্যে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়িসহ তাদের আশ পাশের কয়েকটি বাড়ি স্থানীয় প্রশাসনর পক্ষ থেকে লক ডাউন করা হয়েছে। টানানো হয়েছে লাল পতাকা।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার পর্যন্ত এ জেলা থেকে মোট ১ হাজার ৪৯১ জনের নমুনা সংগ্রহ করে আইডিসিআর ও পিসআির ল্যাবে পাঠানো হয়।

ইতিমধ্যে ১ হাজার ২৯ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয় এসে পৌঁছেছে। এর মধ্যে ৯৫ জনের করোনা পজিটিভ ও বাকীসব রিপোর্ট নেগেটিভ এসেছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর