ঈশ্বরগঞ্জে ৫ জুয়াড়ি গ্রেফতার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৫ জুয়াড়িকে গ্রেপ্তার করেছা পুলিশ। বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে জুয়াড়িদের আটক করে শুক্রবার আদালতে সোপর্দ করে।

উপজেলার জাটিয়া ইউনিয়নের দেওয়ানগঞ্জ বাজারের কাছে মালিয়াটি গ্রামে বেশ কিছুদিন ধরে জুয়ার আসর চলছিলো। খবর পেয়ে বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে ৫ ব্যক্তিকে আটক করে। জুয়া খেলার সামগ্রীও জব্দ করা হয়।

আটককৃতরা হলো- মালিয়াটি গ্রামের শফিকুল ইসলাম (৪০), মো. হান্নান মিয়া (২৭), মো. রবিকুল (৩২), ঘাগড়াপাড়া গ্রামের বিল্লাল মিয়া (৪০), টংটঙ্গিয়া গ্রামের মো. রজব আলী (৩০)। শুক্রবার ৫ জুয়াড়িকে আদালতে সোপর্দ করা। একই দিন অস্ত্র মামলায় রিমান্ড শেষে বিল্লাল মিয়া ও মিলন মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. মোখলেছুর রহমান আকন্দ বলেন, অভিযান চালিয়ে ৫ জুয়াড়িকে আটক করা হয়। পরে শুক্রবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর