বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত ১ লাখ ৪০ হাজার, মৃত্যু ৫ হাজার

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ লাখ ৪০ হাজার আক্রান্ত হয়েছে। মারা গেছে আরও ৫ হাজার মানুষ। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৫৬ হাজার ৬৫০ জনে। মোট আক্রান্ত প্রায় ৮৬ লাখ মানুষ।

একদিনে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ১ লাখ ৪০ হাজারের মতো। একদিনে সাড়ে ৭শ’ প্রাণহানিতে, যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ২০ হাজার ৭শ’তে। আক্রান্ত পৌনে ২৩ লাখ মানুষ।

তবে বৃহস্পতিবারও দিনের সর্বোচ্চ মৃত্যু দেখেছে ব্রাজিল। মারা গেছেন ১২শ’র বেশি। ফলে দেশটিতে মৃতের সংখ্যা ছুঁয়েছে ৪৮ হাজার। আক্রান্ত প্রায় ১০ লাখ।

এদিকে প্রতিবেশী দুই দেশ চিলি আর পেরুতেও উদ্বেগজনকভাবে বাড়ছে নতুন সংক্রমণ ও মৃত্যু। অপরদিকে প্রাণহানি ২০ হাজার ছাড়িয়েছে মেক্সিকোতে। আক্রান্ত ১ লাখ ৬০ হাজার মানুষ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর