করোনায় আক্রান্ত খন্দকার মোশাররফ হোসেন

ফরিদপুরের সংসদ সদস্য ও এলজিআরডি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে।

শুক্রবার (১৯ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন তিনি নিজে।

ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন জানান, অন্যদের পরামর্শে করোনা পরীক্ষা করিয়েছিলাম। ডাক্তাররা বলেছেন আমি করোনা পজিটিভ।

তিনি আরও বলেন, মানসিকভাবে ঠিক আছি। স্বাস্থ্যবিধি মেনে বাসায়ই চিকিৎসা নিচ্ছি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর