দেশে একদিনে মৃত ৪৫ জনের ৩২ জনই পুরুষ

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিনিয়তই বেড়েই চলেছে। দেশে এ পর্যন্ত মোট করোনা শনাক্ত ১ লাখ সাড়ে ৫ হাজারের বেশি। মৃত্যু হয়েছে ১ হাজার ৩৮৮ জনের।

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ হাজার ২৪৩ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এদিনে ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ১ লাখ ৫ হাজার ৫৩৫ জন। দেশে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩৮৮ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছে ২ হাজার ৭৮১ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ৪২ হাজার ৯৪৫ জন।

শুক্রবার (১৯ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানিয়েছেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা সুলতানা বলেন, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ হাজার ৩২৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ৪৫টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো পাঁচ লাখ ৮২ হাজার ৫৪৮টি।

তিনি আরও বলেন, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ হাজার ২৪৩ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এদিনে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে আরও ২ হাজার ৭৮১ জন। একদিনে মৃত ৪৫ জনের ৩২ জনই পুরুষ। বাকী ১৩ জন নারী।

এর আগে, গতকাল বৃহস্পতিবার দেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৩ হাজার ৮০৩ জনের। মারা গেছেন ৩৮ জন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর