দেশে একদিনে করোনা থেকে সুস্থ ২ হাজার ৭৮১, মোট সুস্থ প্রায় ৪৩ হাজার

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিনিয়তই বেড়েই চলেছে। সঙ্গে সঙ্গে বাড়ছে সুস্থতার সংখ্যাও। দেশে এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছে প্রায় ৪৩ হাজার মানুষ।

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ হাজার ২৪৩ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এদিনে ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ১ লাখ ৫ হাজার ৫৩৫ জন। দেশে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩৮৮ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছে ২ হাজার ৭৮১ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ৪২ হাজার ৯৪৫ জন।

শুক্রবার (১৯ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানিয়েছেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এর আগে, গতকাল বৃহস্পতিবার দেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৩ হাজার ৮০৩ জনের। মারা গেছেন ৩৮ জন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর