লাদাখে আরও শক্তি বাড়াচ্ছে চীন

চীন ও ভারতের সংঘর্ষের পর গত কয়েকদিনে উত্তেজনা কিছুটা কম থাকলেও এখনো সমস্যার সমাধান হয়নি। বুধবারের (১৯ জুন) পর বৃহস্পতিবারও ভারত-চীন মেজর জেনারেল পর্যায়ের বৈঠকও নিষ্ফল হয়েছে।

শুক্রবার (১৯ জুন) দু’দেশের সেনাকর্তারা প্রায় ৬ ঘন্টা বৈঠক করেন।

কিন্তু তার পরেও পূর্ব লাদাখে ভারতের জমি ছেড়ে যাওয়ার কোনও লক্ষণ দেখায়নি চীন সেনারা। উল্টো দখল করা ভুখণ্ডে নিজেদের শক্তি আরও বাড়িয়েছে চীন। এমনই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

এদিকে এই অবস্থায় পাল্টা পেশিশক্তি দেখাতে আজ ১২টি সুখোই ও ২১টি মিগ-২৯ যুদ্ধবিমান চেয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব জমা দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। যা কিনতে খরচ হবে ৫ হাজার কোটি টাকা। কয়েক স্কোয়াড্রন সুখোই এখন সীমান্ত সংলগ্ন ফরওয়ার্ড বেসগুলিতে এনে রাখা হয়েছে। আগামী মাস থেকে অত্যাধুনিক রাফাল বিমানও আসতে শুরু করবে বলে জানিয়েছে ভারতীয় বিমানবাহিনী।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ন জানিয়েছেন, গলওয়ান উপত্যকায় যে গভীর উদ্বেগজনক সংঘাত ঘটেছে। বিষয়টি নিয়ে দু’দেশেই যথাযথ ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সহমত রয়েছে। শান্তি সুরক্ষিত রাখা ও উত্তেজনা বন্ধে আলোচনা চলছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর