ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভোর রাতে ট্রাক চাপায় ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন। নিহত যুবকের নাম রাসেল মিয়া (১৮)। সে তারাকান্দার সাধুপাড়া খিচা কাশিগঞ্জ এলাকার আবু সাঈদের ছেলে।

শুক্রবার (১৯ জুন) ভোর রাত সোয়া ৪ টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ঈশ্বরগঞ্জ পৌর এলাকার রহমতগঞ্জ নামক স্থানে ইজিবাইককে চাপা দেয় দ্রুত গতির একটি ট্রাক। এতে ইজিবাইকটি দুমড়ে মুচরে গেলে ঘটনাস্থলেই নিহত হয় যাত্রী রাসেল মিয়া। ওই সময় নিহতের বাবা আবু সাঈদসহ আরো দু’জন আহত হন।

পরে খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে বলে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের গাড়ি চালক মকবুল হোসেন।

ঈশ্বরগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই শাওন চক্রবর্তী বলেন, দুর্ঘটনায় ইজিবাইকের যাত্রী নিহত হয়েছে। লাশ ও দুর্ঘটনাকবলিত ইজিবাইক উদ্ধার করে থানায় হেফাজতে নেওয়া হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর