করোনায় আক্রান্ত কামাল লোহানী

এবার করোনায় আক্রান্ত হলেন দেশের প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক বয়সী কামাল লোহানী(৮৬)৷

শুক্রবার(১৯ জুন) সকালে কামাল লোহানীর ছেলে সাগর লোহানী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শুক্রবার আমরা কোভিড টেস্টের ফলাফল হাতে পেয়েছি। বাবাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়ার চেষ্টা চলছে। বাবার শারীরিক অবস্থার অবনতি ঘটায় ১৭ জুন সকালে তাকে হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর