ঠাকুরগাঁওয়ে আরও ২ জনের করোনা শনাক্ত

উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে বিগত ২৪ ঘন্টায় নতুন করে আরও ২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাড়াল ১৭১ জনে।

বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৯ টায় সিভিল সার্জন ডা. মো.মাহফুজার রহমান সরকার আইইডিসিআরের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। আক্রান্তদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ।

সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ভুল্লি এলাকায় আক্রান্ত হয়েছেন ২৭ বছর বয়সী এক যুবক। তিনি সদ্য ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ে ফিরেছেন। এছাড়া বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নে আক্রান্ত হয়েছেন ১৬ বছর বয়সী এক কিশোরী।

এছাড়া গত ১লা জুন শনাক্ত হওয়া ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের ২ জন স্বাস্থ্যকর্মীর (তারা সম্পর্কে স্বামী-স্ত্রী) রিপোর্ট পুনরায় পজিটিভ এসেছে।

উল্লেখ্য, ১১ এপ্রিল জেলায় প্রথম করোনা শনাক্তের পর এখন পর্যন্ত ঠাকুরগাঁও সদর উপজেলায় ৪৬ জন, বালিয়াডাঙ্গী উপজেলায় ৪৪ জন, হরিপুর উপজেলায় ৩০ জন, রাণীশংকৈল উপজেলায় ২৪ জন ও পীরগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ২৭ জন। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৮ জন।

এছাড়া, রাণীশংকৈল উপজেলার ৮০ বছর বয়সী ঢাকা ফেরত এক নারী নিজ বাড়িতে মারা যাওয়ার পর মৃতদেহ থেকে সংগৃহীত নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। সদর উপজেলায় গত ১ জুন করোনা শনাক্তের পরদিন ৬০ বছর বয়সী একজন পুরুষ উন্নত চিকিৎসার জন্য রংপুরে যাওয়ার পথে মৃত্যুবরণ করেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর