ভাড়া বাসায় অসামাজিক কাজ, গ্রেফতার ৪

বন্দর নগরী ভৈরব বাজারের একটি ভাড়া বাসায় অসামাজিক কাজের অভিযোগে ৩ নারী ও এক খদ্দেরসহ ৪জনকে গ্রেফতার করেছে ভৈরব থানার পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো সূবর্ণা বেগম, বিউটি আক্তার ও স্বর্ণা বেগম এবং মনির হোসেন।

গতকাল বৃহস্পতিবার(১৮ জুন) দুপুরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ে করে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, ভৈরব বাজারের শাহি মসজিদ এলাকায় সুবর্ণা নামের এক মহিলা ওই এলাকায় বাসা ভাড়া নিয়ে কয়েক মাস যাবত অবৈধ কার্যকলাপ চালিয়ে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে গতকাল বুধবার রাতে ওই বাসায় অভিযান চালায় ভৈরব থানার পুলিশ। অভিযানে সূবর্ণা বেগম, বিউটি আক্তার ও স্বর্ণা বেগম এবং মনির হোসেন নামে এক ৪জনকে গ্রেফতার করা হয়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর