ভারতের সেই ১০ সেনাকে মুক্তি দিলো চীন

লাদাখ সীমান্তে সোমবার প্রাণঘাতী সংঘর্ষের সময় যে ১০ ভারতীয় সেনাকে তুলে নিয়ে গিয়েছিল তাদেরকে মুক্তি দিয়েছে চীন। খবর বিবিসির।

সেনা সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছেন, মুক্তিপ্রাপ্ত সেনা সদস্যদের মধ্যে একজন লেফট্যানেন্ট কর্ণেল এবং তিনজন মেজর রয়েছেন। যদিও ভারতের সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো কিছু বলা হয়নি।

গত সোমবার লাদাখের গালওয়ান উপত্যকায় চীনের সেনাদের সঙ্গে প্রাণঘাতী সংঘর্ষে ভারতের ২০ সেনা নিহত হয়েছেন। আর এই ঘটনার পর ভারত-চীন সীমান্তে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।

তবে ওই সংঘর্ষের পর চীনের পক্ষ থেকে কোনো ক্ষয়-ক্ষতির কথা জানানো হয়নি। এদিকে ভারতের পক্ষ থেকে দেয়া সর্বশেষ তথ্যে জানা গেছে যে, লাদাখ সীমান্তে সংঘর্ষের ঘটনায় তাদের ৭৬ সেনা সদস্য আহত হয়েছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর