মারা গেলেন আফগানিস্তানের সেরা ক্রিকেটার রশিদ খানের মা

করোনাকালে আফগানিস্তানের সেরা ক্রিকেটার রশিদ খান তার মা’কে হারিয়েছেন। গত ১২ জুন অসুস্থ মায়ের জন্য দোয়া চেয়েছিলেন রশিদ। ভক্ত-সমর্থকরাও রত্নগর্ভা মায়ের জন্য প্রার্থনা করছিলেন। শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে রশিদ খানের মা অনন্তলোকে পাড়ি জমান।

বৃহস্পতিবার(১৮ জুন) মাকে হারিয়েছেন এই তারকা লেগ স্পিনার।

মায়ের মৃত্যুর দুসংবাদ ফেসবুকে রশিদ খান নিজেই নিশ্চিত করেছেন।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘দুঃখের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে, আমার মা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। আমি আর আমার মায়ের দোয়া এবং ভালোবাসা পাব না। আমার পরিবার তাকে হারিয়ে কঠিন এক সময় অতিবাহিত করছি। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। আল্লাহ তার আত্মাকে শান্তি দিন।’

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর