এবার প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দোহার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার আবু আশফাক।
বৃহস্পতিবার (১৮ জুন) পাওয়া রিপোর্টে জানা যায় তিনি করোনায় আক্রান্ত।
বৃহস্পতিবার (১৮ জুন) রাতে নিজের ফেসবুক পেইজে করোনা আক্রান্তের বিষয়টি তিনি নিশ্চিত করেন। ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন- সকল প্রশংসা আল্লাহ তায়া’লার। অত্যন্ত দুঃখের বিষয় বিশ্বব্যাপী করোনা মহামারির মতো কোভিড-১৯ ভাইরাস দ্বারা আমি আক্রান্ত হয়েছি। আমার বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও বাংলাদেশে অবস্থিত ভাই-বোনেরা ও বাংলাদেশি নাগরিকগণ পৃথিবীর যে যেই প্রান্তে আছেন, সকলে আমার জন্য দোয়া করবেন। আমি অসুস্থ থাকার কারণে মোবাইল ব্যবহার করতে পারছি না, তাই কারো সাথে যোগাযোগ না করতে পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।
পরম করুণাময় আল্লাহপাক যেন আমাকে সুস্থতা দান করেন এবং দেশ ও জাতির কল্যাণে আমি যেন নিজেকে নিয়োজিত রাখতে পারি।
আপনারা সতর্ক হোন, সাবধানে থাকুন ও নিরাপদে থাকুন। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আমীন।
বার্তাবাজার/এসজে