সুন্দরবনকে প্রধানমন্ত্রীর জলদস্যুমুক্ত ঘোষণার প্রায় দুই বছর পর আবারো সুন্দরবনে সংগঠিত হচ্ছে জলদস্যুরা। সুন্দরবনের পূর্ব পাশে মাঝেরচরে সন্ধান মিলেছে জলদস্যুদের অস্ত্র তৈরির আস্তানা। বুধবার রাত ৮ টায় পাথরঘাটা কোস্টগার্ডের আভিযানে এ আস্তানার সন্ধান মেলে।
কোস্টগার্ড পাথরঘাটা স্টেশন কমান্ডার মোহাম্মাদ মেহেদী হাসান জানান, আবারো সমুদ্রে দস্যুতা করতে একটি কুচক্রী মহল জলদস্যু বাহিনী তৈরি ও বাহিনী তৈরিতে উৎসুকদের কাছে অস্ত্র তৈরি করে সরবারহ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তারা সুন্দরবনের পূর্বাংশে অভিজান শুরু করে বেলা ১২ টার পর। অভিজানের এক পর্যায়ে মাঝের চর নামক এলাকায় অস্ত্র তৈরির আস্তানা শনাক্ত করে রাত ৮ টার দিকে আস্তানায় অভিযান শুরু করেন তারা। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় আস্তানার দস্যুরা। পরে জঙ্গলের বিভিন্ন স্থানে আস্তানার ঝুপরি ঘর থেকে ৫ টি বন্দুক ও অস্ত্র তৈরির বিপুল পরিমান সামগ্রী ও বেশ কয়েক রাউন্ড গুলি উদ্ধার করেন তারা।
বার্তা বাজার / ডি.এস