করোনা আক্রান্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরকে ঢাকায় আনা হচ্ছে

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশ গুপ্ত ও তার স্ত্রীকে আইসিইউ সম্বলিত অ্যাম্বুলেন্সে করে ঢাকাইয় আনা হচ্ছে।

বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৮ টার দিকে তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি চট্টগ্রাম ছেড়ে এসেছে বলে জানা যায়। এর আগে দুপুরে রানা দাশগুপ্ত নিজেই ঢাকায় চিকিৎসা নিতে যাওয়ার বিষয়টি জানান।

তিনি গণমাধ্যমকে বলেন, ‘গত চার থেকে পাঁচদিন ধরে অনেক জ্বর ও গলাব্যথা ছিল। এরপর গত ১৫ জুন ইমপেরিয়াল হাসপাতালে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিয়ে আসি। গতকাল রাত ১২টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে আমার এবং আমার স্ত্রীর করোনাভাইরাস পজিটিভ এসেছে। সঙ্গে সঙ্গে আমরা হাসপাতালে চিকিৎসা নেয়ার সিন্ধান্ত নিয়েছি। তবে পুরোপুরি চিকিৎসা নেয়ার জন্য আমরা ঢাকায় চলে যাব।’

বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে চট্টগ্রামের বেসরকারি মেডিকেল সেন্টারে কর্তৃপক্ষ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর