পিরোজপুরের নাজিরপুরে চলমান করোনা পরিস্থিতিতে সরকারের দেয়া ত্রাণের চাল আত্মসাতের অভিযোগে আরও ২ ইউনিয়ন পরিষদ মেম্বারকে বহিস্কার করা হয়েছে।
বরখাস্তের আদেশ পাওয়া দুই ইউপি সদস্য হলে- উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মনিরুল ইসলাম ও ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল কালাম।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকালে স্থানীয় সরকার বিভাগ এই আদেশপত্র উপজেলা প্রশাসনের কাছে প্রেরণ করেন। এর আগে, গত বুধবার (১৭ জুন) স্থানীয় সরকার বিভাগ থেকে তাদের বরখাস্তের আদেশ জারি করা হয়।
জানা যায়, গত ৯ এপ্রিল খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়ম ও আত্মসাতের অভিযোগে কলারদোয়ানিয়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম আকন ও ৪ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ গোলাম মোস্তফাকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
একই অপরাধে গত ২মে ওই ইউনিয়নেরই ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মনিরুল ইসলামকেও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দান করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এ ঘটনার প্রায় দুই মাস পরে গত বুধবার (১৭ জুন) স্থানীয় সরকার বিভাগ থেকে তাদের বরখাস্ত করে আদেশ জারি করা হয়েছে।
বার্তাবাজার/এসজে