স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল স্ত্রীর

চুয়াডাঙ্গায় স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রত্না খাতুন (২২) নামে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে জীবননগর উপজেলার সন্তোষপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত রত্না খাতুন একই উপজেলার রোকনুজ্জামানের স্ত্রী।

নিহতের স্বামী রোকনুজ্জামান বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে অসুস্থ স্ত্রী রত্না খাতুনকে নিয়ে জীবননগর হাসপাতালে যাচ্ছিলাম। সন্তোষপুর মোড়ে পৌঁছলে অসুস্থ রত্না খাতুন মোটরসাইকেলের পেছন থেকে ছিটকে পড়ে যায়। এতে গুরুতর জখম হয়। তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। সদর হাসপাতালে নেয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক সাজিদ হাসান রত্নাকে মৃত ঘোষণা করেন।’

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, অসাবধানতাবশত স্বামীর মোটরসাইকেলের পেছন থেকে ছিটকে পড়ে স্ত্রীর মৃত্যু হয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর