বরগুনায় সৌন্দর্য্য গ্যালারীর শুভ উদ্বোধন

বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে এক সৌন্দর্য গ্যালারীর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাইস বিল্লাহ।

জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ’র দীর্ঘ পরিকল্পনা ও বাস্তবায়নে নির্মিত বিউটি অফ বরগুনা নামে দেয়ালের ফিতা কেটে ও পর্দা সরিয়ে এর শুভ উদ্বোধন করা হয়।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে অবস্থিত ও নির্মিত বিউটি অফ বরগুনা’র শুভ উদ্বোধন করেন বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

বরগুনা জেলার প্রাকৃতিক, সাংস্কৃতিক ও ঐতিহাসিক সৌন্দর্য মণ্ডিত স্থানগুলো তুলে ধরবে এ দেয়ালে। যে কোন পর্যটক বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত এই দেয়াল থেকে সমগ্র জেলার পর্যটন কেন্দ্রগুলো সম্পর্কে ধারণা পাবে।

জানা যায়, বিউটি অব বরগুনা বা বরগুনার সৌন্দর্য মূলত বরগুনার সৌন্দর্য শোভিত বিষয়ের উপর এটি একটি ফটো এলবাম।

বনগুনা জেলা প্রশাসনের পক্ষ থেকেই এই এলবাম প্রকাশিত হয়েছে।

এবিষয়ে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ্ বলেন, সৈকত সৌন্দর্যের বরগুনা জেলায় দেশী বিদেশী পর্যটকদের আকৃষ্ট করতে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে ছয় শত ছবির মধ্য থেকে বাছাই করা মনোমুগ্ধকর বিশটি ছঁবি দ্বারা তৈরি করা হয়েছে এ বিউটি অফ বরগুনা নামে এই সৌন্দর্যমন্ডিত ছবির দেয়াল।

এদেয়ালের মাধ্যমে পরিচিতি পাবে বরগুনা জেলায় অবস্থিত বিভিন্ন সৌন্দর্যশোভিত বিশিষ্ট পর্যটন কেন্দ্রগুলো। তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েলকে ধন্যবাদ জানান ঐকান্তিক পরিশ্রম করে এদেয়ালটি তৈরি করার জন্যে।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর হোসেন স্বজল, (রাজস্ব) জালাল আহমেদসহ অন্যান্য নির্বাহী ম্যাজিস্ট্রেটরা, বরগুনা জেলা প্রেসক্লাবের সভাপতি ও বরগুনা জেলা সংবাদিক ইউনিয়নের সভাপতিসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর