টাঙ্গাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তারই চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। নিহত ছাত্রের নাম মেহেদী মোস্তফা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়াশোনা করতেন।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে ভূয়াপুরের গারাবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, বাড়িতেই একটি গাছ থেকে আম পাড়ছিল মেহেদি মোস্তফা। তখন তার চাচাতো ভাই জিহাদের সাথে আম পাড়া নিয়েই কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে জিহাদের হাতে থাকা দা দিয়ে মেহেদীকে এলোপাতাড়ি কোপালে গুরুতর আহত হয় সে। উদ্ধার করে ভূয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বার্তাবাজার/এসজে