জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ৫ বছরের কন্য শিশুকে শ্লীলতাহানীর চেষ্টার অভিযোগে মামুনুর রশিদ জুপিটার নামের প্রতিবেশি দাদাকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৭ জুন) রাতে চেচঁড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মামুনুর রশিদ জুপিটার উপজেলার চেচঁড়া গ্রামের তায়েব উদ্দিনের ছেলে।
জানা যায়, গত রোববার দুপুরের দিকে বাড়ির পাশে খেলা করছিল শিশুটি। এসময় প্রতিবেশী দাদা মামুনুর রশিদ জুপিটার বাড়ির পার্শ্বের পুকুর পাড়ের একটি ঘরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। ভয়ে শিশুটি চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে এসে বিবস্ত্র অবস্থায় শিশুটিকে উদ্ধার করে।
পরে মামুনুর রশিদ জুপিটারের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগে ওইদিন সন্ধ্যায় থানায় শিশুটির দাদি বাদি হয়ে মামলা করলে রাতেই মামুনুর রশিদ জুপিটারকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বার্তাবাজার/এসজে