কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে সর্বোচ্চ ৩৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে কুষ্টিয়ার ১৪৪ টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। যার মধ্যে ৩৪ জনের রিপোর্ট পজিটিভ আসে।
কুষ্টিয়া সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।
নতুন আক্রান্তদের মধ্যে ২৯ জন পুরুষ ও ৫ জন নারী। আক্রান্ত ৩৪ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ২৬, কুমারখালী উপজেলার ৩, খোকসা উপজেলার ১, মিরপুর উপজেলার ২, দৌলতপুর উপজেলার ২ জন রয়েছেন।
বার্তা বাজার / ডি.এস