সিরাজদিখানে পুলিশ কর্মকর্তাসহ আরও ১৮ জনের করোনা শনাক্ত

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় এক পুলিশ পরিদর্শকসহ নতুন করে আরও ১৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া ২৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

গত ১৫ ও ১৬ জুনে পাঠানো নমুনায় ১৩ জন পুরুষ ও ৫ জন নারীর করোনা শনাক্ত হয়।

বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আক্রান্তদের মধ্যে সিরাজদিখান থানার এক পরিদর্শক রয়েছেন।

এখন পর্যন্ত এ উপজেলায় সর্বমোট ২৭৬ জন আক্রান্ত হয়েছে। সুস্থ হয়েছে ১০৪ জন ও মৃত্যু হয়েছে ৫ জনের।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর