৬ বছর বয়সী মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

পটুয়াখালীর ধরান্দী এলাকায় মাত্র ৬ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে প্রতিবেশি ধলু (৫২) নামের এক ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গিয়েছে। বর্তমানে শিশুটি পটুয়াখালী জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি আছে।

জানা যায়, ধর্ষণের শিকার শিশুটির বাবা একজন প্রবাসী। বাবার পাঠানো টাকা ব্যাংক থেকে উত্তোলনের জন্য শিশুটির মা সকাল ১০টার দিকে খারিজজমা সোনালী ব্যাংকে যায়। বাড়িতে একা থাকার সুযোগে প্রতিবেশী ধলু এই নির্মম কান্ড ঘটায়। প‌রে শিশুটির মা বাড়ি এসে ধলুকে হাতেনাতে ধরলেও সে পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানিয়েছেন মেয়েটির মা।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ আকতার মো‌র্শেদ জানান, মামলা হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়া অভিযুক্তকে ধর‌তে পু‌লিশি অভিযান অব্যাহত আছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর