কুমিল্লায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১৬১ জনের দেহে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত এটিই একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এনিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছে ২ হাজার ৩৭৮ জন।
এছাড়াও গত ২৪ ঘন্টায় নতুন করে জেলায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত জেলায় মোট মৃত্যুবরণ করেছেন ৬৬ জন। নতুন ৪৬ জনসহ মোট ৬৯৭ জন সুস্থ্য হয়েছেন।
নতুন আক্রান্তদের মধ্যে- সিটি করপোরেশন এলাকায় ৩৭, বরুড়া-১০, চৌদ্দগ্রাম- ৯, মনোহরগঞ্জ-৭, বুড়িচং- ৯, লালমাই-৭, মুরাদনগর-১৮, নাঙ্গলকোট-৯, দেবিদ্বার-১৯, আদর্শ সদর-৫, চান্দিনা-৫, লাকসাম-৯, মেঘনা-১, দাউদকান্দি-৫, হোমনা-৬, তিতাস-৫ জন।
এছাড়াও লাকসাম, চান্দিনা ও নাঙ্গলকোটে নতুন করে তিনজনের মৃত্যু হয়েছে।
কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ের ফেইসবুক পেইজে বৃহস্পতিবার বিকেলে এসব তথ্য জানানো হয়।
কুমিল্লায় এ পর্যন্ত করোনাভাইরাস এর নমুনা সংগ্রহ ১৫ হাজার ৩৪৭ জনের। এরমধ্যে রিপোর্ট পাওয়া গেছে ১৩ হাজার ৯৩৬ জনের।
বার্তা বাজার / ডি.এস