মালয়েশিয়ায় করোনার নকল সার্টিফিকেট বিক্রেতা ৩ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় করোনার নকল সার্টিফিকেট বিক্রির দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ। রাজধানী কুয়ালালামপুরের জালান তেংকাত টোংশিন থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃত তিনজনই দেশটিতে একটি কস্ট্রাকশন প্রতিষ্ঠানে কাজ করতেন। এ সময় তাদের কাছ থেকে ৫টি মোবাইল ও একটি করোনা জাল সনদ উদ্ধার করে। এই নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ৫ জনে। এর আগে গত ৫ জুন আরও ২ বাংলাদেশিকে একই অপরাধে আটক করে পুলিশ।

জানা যায়, ১ হাজার টাকার বিনিময়ে বিদেশিদের কাছে করোনা ভাইরাসের জাল নেগিটিভ রিপোর্ট বিক্রি করে প্রথমে পুলিশের কাছে ধরা পড়ে ওই দুই বাংলাদেশি। তবে তদন্তের স্বার্থে পুলিশ তাদের নাম প্রকাশ করেনি।

অভিযানে একটি জাল কোভিড-১৯ স্ক্রিনিং পরীক্ষার রিপোর্ট, একটি ফাঁকা ল্যাবলিঙ্ক মেডিক্যাল ল্যাবরেটরি লেটারহেড এবং ১,৩৩১ মালয় রিংগিত (২৬৫০০টাকা) উদ্ধার করে পুলিশ। এছাড়া দুটি ল্যাপটপ, তিনটি প্রিন্টার, দুটি ল্যামিনেটিং মেশিন এবং কোভিড-১৯ স্ক্রিনিং পরীক্ষার ফলাফলের দুটি শিটসহ বেশ কয়েকটি আইটেম বাজেয়াপ্ত করে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর