বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা দেশের চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে নিজ বাসভবন থেকে স্থায়ী কমিটির সদস্যরা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বৈঠকে যুক্ত হন। এতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে সভাপতিত্ব করেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খোন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু অংশ নেন।
তবে বৈঠকের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে গণমাধ্যমে এখনও কিছু জানানো হয়নি।
বার্তা বাজার / ডি.এস