দুস্থ নারীর জন্য বরাদ্দকৃত সরকারি সহায়তার চাল আত্মসাত করে সাময়িক বরখাস্ত হলেন আরেক নারী মেম্বার। বুধবার (১৭ জুন) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্তের আদেশ দেয়া হয়।
সাময়িক বরখাস্তকৃত ওই নারীর নাম মোসলেমা বেগম। তিনি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সদর ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য।
এর আগে গত ৮ মে এক দুস্থ নারীর নামে তোলা ভিজিডির এক বস্তা (৩০ কেজি) চাল নিয়ে তার বাড়ি যাওয়ার সময় পুলিশ আটক করে।
এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা বরুন কুমার পালকে ঘটনাটি তদন্তের নির্দেশ দেন। তদন্তে ওই জনপ্রতিনিধি দোষী সাব্যস্ত হলে মন্ত্রণালয় তার বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে।
বার্তাবাজার/এসজে