করোনায় সোনালী ব্যাংকের এজিএম’র মৃত্যু

মরণঘাতী ক‌রোনাভাইরা‌সে আক্রান্ত হয়ে আজ(বৃহস্পতিবার)দুপুরে সোনালী ব্যাংক লিমিটেডের আগারগাঁও শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. আব্দুস সবুর মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

দুপুর সাড়ে ১২টায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এছাড়া আজ সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম সলিমুল্লাহ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। ব্যাংকটির জনসংযোগ বিভাগের প্রধান জাকির হোসেন খান এ বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ন।

‌তি‌নি বলেন, ‘আব্দুস সবুর কোভিড-১৯ আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে ছিলেন। বৃহস্পতিবার শ্বাসকষ্টসহ অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথে দুপুর সাড়ে ১২টায় দিকে তিনি মারা যান।’

এছাড়া, এদিন সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম সলিমুল্লাহ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জানা গেছে, করোনায় মারা যাওয়া এজিএম মো. আব্দুস সবুর সোনালী ব্যাংকে ‘২০০০ বি আর সি ব্যাচে’ যোগদান করেছিলেন। প্রসঙ্গত, এ নিয়ে সোনালী ব্যাংকের সাত জন কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এবং আরও ১৫০ জনের মতো কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর