চলমান করোনা পরিস্থিতিতে দেশের ১ কোটি ৩০ লাখেরও বেশি মানুষ চাকরি হারাতে পারে। বিষেষত যারা অস্থায়ী বা খণ্ডখালীন চাকরি করছেন তাদের ঝুঁকিটা একটু বেশি।
এই অবস্থা থেকে উত্তোরণের জন্য টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) কাঠামোকে অবলম্বন করে সরকারের অগ্রসর হওয়ার পরামর্শ দেয়া হয়েছে দেশের নাগরিকদের।
আজ (বৃহস্পতিবার) এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ-এর আয়োজনে এসডিজি’র নতুন চ্যালেঞ্জ ও বাজেট ২০২০-২১ শীর্ষক এক ভার্চুয়াল সংলাপে এ সকল পর্যবেক্ষণ ও সুপারিশ তুলে ধরা হয়। এসডিজি প্ল্যাটফর্মের উপদেষ্টা পরিষদের সদস্য এবং সিপিডি’র চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান সংলাপে সভাপতিত্ব করেন।
আলোচনায় মূল প্রতিবেদন উপস্থাপন করেন এসডিজি প্ল্যাটফর্মের আহ্বায়ক এবং সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
তিনি জানান, ০১৬-১৭ শ্রমশক্তি জরিপের উপাত্ত পর্যালোচনা করে এই প্রাক্কলন করা হচ্ছে। বর্তমান অবস্থা বিবেচনায় নিলে কর্ম হারানোর ঝুঁকিতে থাকা মানুষের সংখ্যা আরো বাড়বে। এক্ষেত্রে দেশের পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠী সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েছেন। চলমান অবস্থা থেকে উত্তরণের জন্য সরকার একটি বিশেষ অর্থনীতি পুনরুদ্ধার কার্যক্রম বিবেচনা করতে পারে।
সংলাপে বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সিনিয়র সচিব ড. শামসুল আলম। তিনি বলেন, চলমান অতিমারি থেকে অর্থনীতি পুনরুদ্ধারের ক্ষেত্রে সরকার একটি স্বল্পমেয়াদী কার্যক্রম হাতে নেবে। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনাসহ সকল উন্নয়ন কার্যক্রমেই সরকার দেশের ঝুঁকিতে থাকা সকল নাগরিকদের সহযোগিতা প্রদানের ব্যাপারটি বিবেচনায় রাখবে।
বার্তাবাজার/এসজে