দেশে করোনায় মৃতের সংখ্যা ১৩’শ ছাড়িয়েছে। শুধু দেশে নয় দেশের বাহিরেও মারা যাচ্ছেন অনেকে। তারই ধারাবাহিকতায় করোনায় ইতালির হাসপাতালে কর্মরত নাজমুন্নাহার (৪৫) নামে এক বাংলাদেশি নার্স মৃত্যুবরণ করেছেন। বুধবার (১৭ জুন) তিনি মৃত্যুবরণ করেন।
নাজমুন্নাহার প্রথম কোন বাংলাদেশি নারী যিনি ইতালিতে করোনাভাইরাসে মৃত্যুবরণ করেছেন। এই নিয়ে মোট ১৪ জন বাংলাদেশি ইতালিতে করোনায় প্রাণ হারালেন।
মরহুমার দেশের বাড়ি ঢাকার গাজীপুরে। তার স্বামী বর্তমানে বাংলাদেশে করোনা পরিস্থিতিতে আটকা পড়েছেন। আগামি ২৩ জুন চার্টার্ড বিমানে তার ইতালি যাওয়ার কথা রয়েছে।
এদিকে তাদের একমাত্র মেয়ে বাসায় কোয়ারেন্টাইনে আছে। নাজমুন্নাহারের মৃতদেহ বর্তমানে ইতালির ভারেজ রিজনাল হাসপাতালের লাশ ঘরে রয়েছে। এদিকে মানবসেবী এই সেবিকার মৃত্যুতে বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া। উল্লেখ্য যে, ২০০৪ সালে সরকারি ব্যবস্থায় ১৮ জন নার্স এসেছিলো ইতালিতে, তাদের মধ্যে নাজমুন্নাহার একজন।
কে.এ.স/বার্তাবাজার