আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খানের মা মারা গেছেন। বৃহস্পতিবার (১৮ জুন) ফেসবুকের ভেরিফাইড পেইজে তিনি নিজেই জানান এই শোক সংবাদটি।
এর আগে গত ১২ জুন এক ফেসবুক পোস্টে নিজের মায়ের অসুস্থতার কথা জানিয়ে দোয়া চেয়েছিলেন তিনি।
মায়ের মৃত্যু সংবাদ জানিয়ে রশিদ খান লিখেন, ‘গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে, আমার মা আর নেই। আমি আর কখনও তার দোয়া ও শুভকামনা পাব না। আমি ও আমার পরিবার কঠিন এবং খুবই খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। দয়া করে সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তার আত্মাকে শান্তিতে রাখেন।’
ক্রিকেটের জাদুকরী ঘূর্ণিতে বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানকে কাবু করে ইতোমধ্যে সারাবিশ্বেই তিনি ভক্তকূলের জন্ম দিয়েছেন। প্রিয় তারকার স্বজন হারানোর খবর শুনে তারাও কষ্ট পাচ্ছেন। সমবেদনা জানিয়েছেন সর্বস্তরের মানুষ
বার্তাবাজার/এসজে