দেশে প্রতিনিয়ত বেড়ে চলছে করোনায় আক্রান্তের সংখ্যা। তারই ধারাবাহিকতায় কুমিল্লায় গেল ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের রেকর্ড হয়েছে। এদিন নতুন করে ১৬১ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছে ২ হাজার ৩৭৮ জন। নতুন মৃত্যুবরণ করেছেন ৩ জন। এ নিয়ে জেলায় মোট মৃত্যুবরণ করেছেন ৬৬ জন। নতুন ৪৬ জনসহ মোট ৬৯৭ জন সুস্থ্য হয়েছেন।
নতুন আক্রান্তদের মধ্যে সিটি করপোরেশন এলাকায় ৩৭, বরুড়া-১০, চৌদ্দগ্রাম- ৯, মনোহরগঞ্জ-৭, বুড়িচং- ৯, লালমাই-৭, মুরাদনগর-১৮, নাঙ্গলকোট-৯, দেবিদ্বার-১৯, আদর্শ সদর-৫, চান্দিনা-৫, লাকসাম-৯, মেঘনা-১, দাউদকান্দি-৫, হোমনা-৬, তিতাস-৫ জন।
নতুন মৃত লাকসাম- ১, চান্দিনা- ১, নাঙ্গলকোট- ১ জন। কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ের ফেইসবুক পেইজে বৃহস্পতিবার বিকােল পর্যন্ত কুমিল্লায় করোনাভাইরাসে সর্বমোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৭৮ জন। সর্বমোট মৃত্যুবরণ করেছেন ৬৬ জন। কুমিল্লায় এ পর্যন্ত করোনাভাইরাস এর নমুনা সংগ্রহ ১৫ হাজার ৩৪৭ জনের। এরমধ্যে রিপোর্ট পাওয়া গেছে ১৩ হাজার ৯৩৬ জনের।
কে.এ.স/বার্তাবাজার