মোবাইল শো-রুমের তালা ভেঙে ৪০ লক্ষাধিক টাকার মালামাল চুরি

গাজীপুর মহানগরীতে একটি স্মার্টফোন শো-রুমের তালা ভেঙে রাতের অন্ধকারে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের মোবাইল ফোন চুরি হওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে।

গতরাতে (বুধবার) কোনো এক সময় মহানগরীর গাজীপুরা এলাকার কেরামত আলী সুপার মার্কেটের মালা টেলিকমে এই ঘটনা ঘটে। এসময়য় দুর্বৃত্তরা বেচে বেচে দামী ফোনগুলো নিয়ে যায়।

এ বিষয়ে ওই শো-রুমের মালিক সাইফুল ইসলাম জানান, বেশ কয়েকটি মোবাইল ব্র্যান্ডের ডিলার ছিলেন তিনি। প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ফোন শোরুমে রেখে যান। আর সকালে গিয়ে দেখেন শোরুমের সাটারের তালা কাটা। পরে শোরুমে ভেতরে ঢুকে দেখেন দামি কোন ফোন নেই।

দুর্বৃত্তদের ধরতে এরইমধ্যে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানায় মোট্রোপলিটন পুলিশের কমিশনার আনোয়ার হোসেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর