ডা. রকিব হত্যা মামলার আসামীর স্বীকারোক্তিমুলক জবানবন্দি

রোগীর স্বজনদের হামলায় নিহত খুলনা নগরীর রাইসা ক্লিনিকের পরিচালক ডা. আব্দুর রকিব খানের মৃত্যুর ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন খাদিজা নামের এক আসামী।

আজ (বৃহস্পতিবার) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীদুল ইসলাম ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় এ জবানবন্দি রেকর্ড করেছেন। একইসাথে অপর আসামী আব্দুর রহিমকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের করা ৭ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

এর আগে বুধবার দিবাগত রাতে রাজধানী ও খুলনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করে পুলিশ।

বুধবার দুপুরে ডা. রকিবের ছোট ভাই খুলনা মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক সাইফুল ইসলাম বাদী হয়ে খুলনা সদর থানায় মামলা দায়ের করেন। হত্যার ঘটনায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর