যেসব এলাকার শিক্ষকরা নতুন করে এমপিওভূক্ত হচ্ছেন

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্থরের আরও ৫ হাজার শিক্ষক-কর্মচারী নতুন করে এমপিওভুক্ত হতে যাচ্ছেন। স্কুল পর্যায়ের আছেন ৩ হাজার ১৯৯ জন ও কলেজ পর্যায়ের ১ হাজার ৭২১ জন।

বৃহস্পতিবার (১৮ জুন) অনলাইন কনফারেন্সে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এমপিও কমিটির সভায় নতুন ৫ হাজার শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

নতুন এমপিওভুক্তের তালিকায় স্কুল শাখায় আছেন- বরিশাল অঞ্চলের ৮৬ জন, চট্টগ্রাম অঞ্চলের ২১৮ জন, কুমিল্লা অঞ্চলের ১৪০ জন, ঢাকা অঞ্চলের ৫৫৩ জন, খুলনা ৬৬৮ অঞ্চলের জন, ময়মনসিংহ অঞ্চলের ৬১০ জন, রাজশাহী অঞ্চলের ৩৭৯ জন, রংপুর অঞ্চলের ৩১৩ জন এবং সিলেট অঞ্চলের ৯২ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

কলেজ শাখার নতুন এমপিওর তালিকায় এক হাজার ৭২১ জন শিক্ষক-কর্মচারীদের মধ্যে বরিশাল অঞ্চলের ১৪৪ জন, চট্টগ্রাম অঞ্চলের ৭৫ জন, কুমিল্লা অঞ্চলের ২৯ জন, ঢাকা অঞ্চলের ১৯১ জন, খুলনা অঞ্চলের ৪১৫ জন, ময়মনসিংহ অঞ্চলের ১০৫ জন, রাজশাহী অঞ্চলের ৩২০ জন, রংপুর অঞ্চলের ৩৭০ জন এবং সিলেট অঞ্চলের ৭২ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর