মুন্সীগঞ্জের সিরাজদিখানে করোনা ভাইরাস মোকাবেলায় নমুনা সংগ্রহের বুথ উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক গোলাম সারোয়ার কবির এ বুথ উপহার দিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন গোলাম সারোয়ার কবির।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বদিউজ্জামানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, জেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক এ্যাড. আবু সাইদ, ইছাপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজ চোকদার পাপ্পু, ইছাপুরা ইউনিয়ন যুবলীগের সভাপতি সুখন চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ের আওয়ামী লীগের নেতাকর্মীরা করোনা দুর্যোগে কাজ করে যাচ্ছেন। মানুষের কল্যানে কাজ করতে গিয়ে করোনায় অনেক নেতাকর্মী আক্রান্ত হয়েছেন। আবার অনেকে মারা যাচ্ছেন। সরকার তার সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সভাপতি ডা. বদিউজ্জামান তার বক্তব্যে বলেন, আমরা যদি হেল্থ ওয়াকার্র প্রটেকশন দিতে না পারি তাহলে স্বাস্থ্য বিভাগ ভেঙ্গে পরবে। আপনারা জানেন অনেক ডাক্তার ও নার্স আক্রান্ত হয়েছে। এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও ১২ জন নার্স ও ৫ জন ডাক্তার সংক্রামিত হয়েছে। এখন অনেকে সুস্থ্য হয়েছেন। গোলাম সারোয়ার কবির ভাই এ বুধ উপহার দিয়ে আমাদের কৃতজ্ঞ করেছেন। রোগী ও স্বাস্থ্যকর্মীদের প্রটেকশনে এটা অনেকটা কাজ করবে।
বার্তা বাজার / ডি.এস