শরীয়তপুরের ভেদরগঞ্জে করোনা সংক্রমণ প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করায় এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ভেদরগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) শংকর চন্দ্র বৈদ্র্যের প্রশংসা করেছেন ভূমি সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী।
করোনা সংক্রমণ প্রতিরোধে জেলা প্রশাসক কাজী আবু তাহের ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর-আল-নাসীফ এর নির্দেশনায়, পুলিশ, স্বশস্ত্র বাহিনী, প্রতিনিধি ও নাগরিকদের সহযোগিতায় অকুতোভয়- সময়ের সম্মুখযোদ্ধা হিসেবে লড়াই করে যাওয়ায় ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে একটি পত্র পাঠিয়েছেন ভূমি সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী।
সহকারী কমিশনার (ভূমি) শংকর চন্দ্র বৈদ্র্য বলেন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা সম্মানিত ভূমি সচিব স্যারের প্রতি।ভূমি মন্ত্রণালয় স্যারের প্রতি মাঠ পর্যায়ের এই ক্ষুদ্র কর্মীর প্রচেষ্টাকে অনুধাবন করার জন্য। স্যারের এ শব্দ সম্ভারে কর্ম স্পৃহা আরও বেড়ে যাবে আমার আওতাধীন রাজস্ব প্রশাসনের প্রধান সহকারী, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, সার্ভেয়ার, নাজির, পেশকার, ড্রাইভার, অফিস সহায়ক সহ সকল সহকর্মীরাও এ প্রাপ্তির অংশীদার।
উল্লেখ্য,দেশে করোনা ভাইরাসের সংক্রমণে শুরু থেকেই উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রথম থেকেই কাজ করে যাচ্ছেন। ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শংকর চন্দ্র বৈদ্য। সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, স্বাস্থ্যবিধি মেনে চলা, জনসচেতনতা সৃষ্টিসহ সরকারি নির্দেশনা বাস্তবায়নে দিন-রাত নিরলস চেষ্টা করে যাচ্ছেন তিনি।
বার্তাবাজার/এমকে