সিঙ্গাইরে ধল্লা ইউপি চেয়ারম্যান করোনায় আক্রান্ত

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম ভূঁইয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সেকেন্দার আলী মোল্লাহ তথ্যটি নিশ্চিত করেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম ভূঁইয়া হালকা অসুস্থতা বোধ করলে গত ১২ জুন তার নমুনা সংগ্রহ করা হয়। মানিকগঞ্জের পরীক্ষা ৫ দিন বন্ধ থাকার পর ১৮ জুন তার করোনা পরীক্ষার রিপোর্ট আসে। পরীক্ষায় তার করোনা পজেটিভ আসে। এদিন উপজেলায় জনৈক আরো একজনের করোনা পজেটিভ এসেছে।

উপজেলায় এপর্যন্ত ৮৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যার মধ্যে সুস্থ্য হয়েছেন ৬২ জন, হাসপাতাল ও বাড়িতে আইসোলেশনে আছেন ২১ জন এবং এখন পর্যন্ত করোনা আক্রান্তে মারা গেছেন ২ জন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর